সিসিকের দুই স্কুল শিক্ষার্থীদের ৩টি বাস দিল টাটা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনের জন্য তিনটি বাস প্রদান করেছে নিটল মটরস (নিটল টাটা)।
রোববার বিকেলে নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বাস তিনটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট নগরীতে পাবলিক পরিবহন না থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। নিটল মটরসের দেয়া বাসগুলো শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘবে অনেক সহযোগিতা করবে।’
পর্যায়ক্রমে সিটি করপোরেশনের পক্ষ থেকে স্কুলবাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
বাস হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নিটল মটরসের প্রোডাক্ট প্রেসিডেন্ট (বাস সিপমেন্ট) মো. জাফর উল্লাহ। সভাপতিত্ব করেন নিটল মটরস সিলেটের ডিলার জালালাবাদ মটরসের চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও নিটল মটরসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed