বিশ্বনাথে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে শাম্মি বেগম নামের ৮ বছর বয়সী এক স্কুলছাত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে। স্থানীয় রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাম্মি রামাইচক গ্রামের সিএনজি অটোরিকশা চালক মাসুক মিয়ার মেয়ে।
সাঁতার না জানায় গোসল করতে গিয়ে শনিবার (২২ জুন) দুপুরে বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হযেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে শাম্মির বাবা মাসুক মিয়া জানান, শনিবার দুপুরে পুকুরের পানি থেকে শাম্মীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে এসআই মিজানুর রহমান জানিয়েছেন।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed