বিশ্বনাথে ৫ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অভিযোগে ১টি ফার্মেসী, ৩টি মাংসের দোকান ও যথাযথ সেবা না দেওয়ায় লাইফ-এইড ডায়াগনস্টিক কমপ্লেক্সকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান অভিযানে দায়ের করা ৫টি মামলায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান অভিযান চলাকালে মহামান্য হাইকোর্ট ঘোষিত নিষিদ্ধ পণ্য বাজার থেকে অপসারণে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়।
জরিমানা প্রদানকারীরা হলেন- উপজেলার পুরাণ বাজারস্থ লাইফ-এইড ডায়াগনষ্টিক কমপ্লেক্সকে ২ হাজার ৫শত টাকা, ওয়ারিছ খানের মাংসের দোকান ২ হাজার টাকা, জিলু মিয়ার মাংসের দোকান ২ হাজার টাকা ও নতুন বাজারস্থ হারিছ আলীর মাংসের দোকান ২ হাজার টাকা, জহির ফার্মেসী ১ হাজার টাকা।
অভিযান পরিচালনাকালে ইউএনও’র সাথে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিদ গবিন্দ সরকার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed