পাহাড় থেকে বাস পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে পাহাড় থেকে বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুন) রাজ্যের কুল্লু জেলার বানজার তেহসিল এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির একাধিক গণমাধ্যম জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিমাচল প্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়েছে। বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিল।
জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, জেলার বানজার তেহসিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed