ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ঝুমন আহমদ জুম্মান (১৮) নামের এক যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গ্রামবাসীর প্রচেষ্টায় ঝুমন আহমদকে আটক করা হয়। সে লাউতা হিজলুর টুক গ্রামের লুকুছ মিয়ার পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুমন ওই মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার সময় পথরোধ করে নানা অঙ্গভঙ্গি, অশ্লীল কথা বার্তা বলতো। মেয়েটি এ কথা তার পরিবারকে জানায়। পরে আটক জুমানের বিরুদ্ধে এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান আটককৃত ঝুমনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী আরিফুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাকে আটক করা হয় এবং তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে থানায় সোপর্দ করেছি।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed