ঢাকা-সিলেট মহাসড়কে সরাসরি যান চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর ওপর পুরাতন সেতুর ৪র্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে যাওয়ায় মহাসড়ক দিয়ে সব ধরণের ভারী ও মাঝারী যানবাহন চলাচল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বন্ধ করে দেয়া হয়েছে।
এজন্য পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ৯২ কিলোমিটারে অবস্থিত শাহবাজপুর সেতুর রেলিং ভেঙে গিয়েছে।
তাই ওই মহাসড়কে চলাচলকারী ভারী ও মাঝারী যানবাহনগুলোকে নিরাপত্তার স্বার্থে বিকল্প পথ হিসেবে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ মহাসড়ক ব্যবহারের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed