পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে গণঅনাস্থা প্রাচীর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস বন্ধের দাবীতে পরিবহণ মালিক শ্রমিকদের অনৈতিক ধর্মঘট আহবানের প্রতিবাদে এক গণ অনাস্থা প্রাচীর অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন রোববার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনাস্থা প্রাচীর অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আল আজাদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এম রশীদ আহমদ এবং সঞ্জয় চৌধুরীর যৌথ সঞ্চালনায় গণঅনাস্থা প্রাচীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, এডভোকেট রাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রণজিত সরকার, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, শামসুল বাছিত শ্যারো, রফিকুল ইসলাম, অধ্যাপক খছরুজ্জামান, মুক্তাদির আহমদ মুক্তার, তৌফিকুল আলম, ইয়ামিন চৌধুরী, আফজাল হোসেন, দেবাংশু দাস মিঠু, এডভোকেট রিপা সিনহা, মিজানুর রহমান জিতু, সজল সরকার, কবিরুল ইসলাম, হারুনুর রশীদ, প্রভাষক সুয়েবুর রহমান, সোনালী ব্যাংকের সিলেটের এজিএম মো. সুজাদুল হক, সাংবাদিক নুরুল ইসলাম, এডভোকেট অনন্ত দাস, পিযুষ পুরকায়স্থ, এনামুল হক লিলু, কাশমির রেজা, কনক পাল অরূপ, ওবায়দুল হক মিলন, ফেরদৌস আলম, ঝুটন পাল, হারুনুর রশীদ, আবু সালিম, মাওলানা শুয়াইব, জাহাঙ্গীর আলম, মাহবুব চৌধুরী, সাজিদুর রহমান সাজু, রুকন আল রুহান প্রমুখ।
একাত্মতা পোষণ করে গণঅনাস্থা প্রাচীরে বিভিন্ন সংগ্যঠনের মধ্যে অংশগ্রহণ করে সিলেটস্থ দিরাই ছাত্র কল্যাণ পরিষদ, জামালগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ, তাহিরপুর ছাত্র পরিষদ, বিশ্বম্ভরপুর ছাত্র কল্যাণ পরিষদ, মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদ, দিরাই শালা যুব কল্যাণ পরিষদ, তাহিপুর ছাত্র কল্যাণ পরিষদ।
সভায় বক্তারা বলেন, আমরা পরিবহণ সেক্টরের এহেন কর্মসূচীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা বলেন, পরিবহণ মালিক শ্রমিকরা অহেতুক ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে হয়রানী করা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। তাই এদের বিরুদ্ধে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা অনতিবিলম্বে পরিবহণ মালিক শ্রমিকদের ডাকা আহুত ধর্মঘট প্রত্যাহারের জোর দাবী জানান।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed