নৌ চালক অপহৃত, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে অপহৃত এক নৌ চালকের পরিবারের নিকট অপহরণকারি চক্রের সদস্যরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
অপহরণের শিকার নৌ চালক সুজন সরকার (২৮) সুনামগঞ্জের মধ্যনগর থানার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের প্রয়াত আশুতোষ সরকারের ছেলে।
শুক্রবার রাত পৌণে ৯টায় এ রিপোর্ট লেখা অবধি নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও সুজনের কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন নানা অজানা শংকায় ভীত হয়ে পড়েছেন।
শুক্রবার রাতে মধ্যনগর থানা পুলিশ ও অপহৃত নৌ চালকের পরিবারের লোকজন জানান, মধ্যনগর থানার সদর লাগোয়া পিপড়াকান্দা ঘাট থেকে তাহিরপুরের উদ্যেশ্যে যাত্রীবাহি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে গত বুধবার সকালে পাড়ি জমান নৌ চালক সুজন সরকার।
সুজন ওই দিন ভরদুপুরে তার স্ত্রীকে মুঠোফোনে কল করে বিকেলে বাড়ি ফেরার কথাও জানান। এরপর ওইদিন বেলা তিনটার দিকে একটি অজ্ঞাত মুঠোফোন থেকে পরিবারের নিকট সুজনকে অপহরণ করা হয়েছে জানিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অপহরণকারি নিজেদের সুনামগঞ্জ জেলার ভেতর তাদের অবস্থান জানিয়ে দুই দিনের সময় বেধে দেয়।
বুধবার দিন গড়িয়ে রাত পোহালেও পরদিন বৃহস্পতিবার সকাল অবধি বাড়ি কিংবা পিপড়াকান্দা নৌকা ঘাটেও ফিরে আসেননি নৌ চালক সুজন। পরবর্তীতে ওই মুঠোফোনের নম্বরে কল করে সুজনের সাথে কিংবা অপহরণকারি চক্রের সাথে পরিবারের লোকজন দফায় দফায় ভিন্ন ভিন্ন নম্বর থেকে যোগাযোগের চেষ্টা করলেও ফোনে কল হলেও রিসিভ করেনি কেউ। এর পরদিন শুক্রবার বিকেলেই সুজন নিখোঁজের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে মধ্যনগর থানায় একটি (জিডি) সাধারন ডায়েরি করা হয়।
শুক্রবার রাতে সুনামগঞ্জের মধ্যনগর থানার ওসি মো সেলিম নেওয়াজ জানান, নিখোঁজ সুজনের সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed