Main Menu

সিলেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় জালালবাদ ট্রেনে কাটা পড়ে ঠিকাদারী পেশায় জড়িত হুমায়ুন নামের এক ব্যক্তি মারা গেছেন।

গত ১৩ জুন বৃহস্পতিবার সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের মোমিনখলা এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। নিহত হুমায়ুন এর বাড়ী সুনামগঞ্জের ছাতক উপজেলায়। বর্তমানে তিনি নগরীর চৌহাট্টাস্থ-পলাশী ৬৯ নং বাসায় বসবাস করতেন।

সিলেট রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর শেখ আতাউর রহমান জানান, ওই দিন রাতেই আত্মীয়-স্বজন জিআরপি থানায় এসে নিহতের পরনের কাপড় ও ছবি দেখে তাকে সনাক্ত করেন।

জিআরপি পুলিশ জানায়, পরিচয় না পাওয়ায় রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের লাশ অজ্ঞাত হিসেবে নগরীর মানিকপীর টিলায় দাফন সম্পন্ন করে।

Share





Related News

Comments are Closed