সিলেটে দুই ভবনের মধ্যখানে গৃহকর্মীর লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সাগর দিঘীরপাড় থেকে শাহানা আক্তার (১৮) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে সাগর দিঘীরপাড়ের ১২ তলা ভবন আপন ব্লু-টাওয়ার ও আপন হোয়াইট হাউসের মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত শাহানা আক্তার (১৮) জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের আব্দুল আহাদের মেয়ে। তিনি আপন ব্লু টাওয়ারের ১০ম তলার বাসিন্দা অবসরপ্রাপ্ত পাইলট আখতারুজ্জামান ও ডা. হাসিনা মনি দম্পতির বাসায় কাজ করতেন।
জানা যায়, ভবনের বাসিন্দারা আপন ব্লু টাওয়ার ও আপন হোয়াইট টাওয়ারের মাঝখানে গৃহকর্মী শাহানা আক্তারের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
গৃহকর্তা আখতারুজ্জামান বলেন, ৬/৭ মাস ধরে শাহানা আমাদের বাসায় কাজ করে। ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।
কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ছাহাবুল ইসলাম বলেন, শাহানার মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed