সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং আইন-শৃঙ্খলা বাহিনী প্রধানদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার ও পোস্ট করায় এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিমনগর থেকে ১ জনকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত মো. জুয়েল আহমদ (৩২) শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার মৃত আব্দুল নূরের ছেলে।
সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ জুন) র্যাব-৯ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, আটককৃত খালেদ দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান হানি ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে¡ খাদিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক তাকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed