শ্রীমঙ্গলের শিববাড়িতে চুরি
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়িতে চুরি সংঘটিত হয়েছে।
সোমবার (১০ জুন) রাতে মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র ও টিউবওয়েল চুরি যাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় রিপন দাশ জানান, মঙ্গলবার সকালে মন্দিরে এসে প্রধান ফটকটি খোলা ও টিউবওয়েল চুরির বিষয়টি দেখতে পাই। পরে আমরা মন্দির পরিচালনা কমিটিকে বিষয়টি অবহিত করি।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহর তরফদার ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক হরিপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু থালা বাসন ও টিউবওয়েলের মাথা চুরি গেছে। আশা করছি অচিরেই আমরা দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সক্ষম হবো। তবে এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি বলে জানান তিনি।
Related News
কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে সোনাপুর এলাকায় রাস্তারRead More
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More



Comments are Closed