Main Menu

ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৬ তরুণী

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে আড়াই বছর কারাভোগের পর ৬ বাংলাদেশি তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

Manual6 Ad Code

কারাভোগের পর দেশে ফিরে আসা তরুণীরা হলেন- গাইবান্ধার মুরসিদা বেগম (২১), রাবিয়া খাতুন (২৩), বাগেরহাটের নিসাত আক্তার বৃষ্টি (২০), যশোরের কল্পনা গাজী (২৫), সাথী সরদার (২২) ও রহিমা খাতুন (১৮)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ভালো কাজের আশায় ৩ বছর আগে এসব বাংলাদেশি তরুণীরা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতের মুম্বাই শহরে যায়। সাজার মেয়াদ শেষে সোমবার রাতে তাদের দেশে ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

Manual4 Ad Code

তিনি বলেন, তাদেরকে পরিবারের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code