এ মাসেই ক্রিপটোকারেন্সি আনছে ফেসবুক
বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক: জুন মাসের শেষ দিকেই ভার্চ্যুয়াল মুদ্রা ক্রিপটোকারেন্সি ছাড়তে যাচ্ছে ফেসবুক। ফেসবুক তাদের ভার্চ্যুয়াল মুদ্রা ‘প্রজেক্ট লিব্রা’ নামে একটি প্রকল্পের অধীনে তৈরি করছে।
আইএএনএসের এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এ মুদ্রা তৈরি করা হচ্ছে। এ মুদ্রার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা লেনদেন ও অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক লেনদেন ফেসবুকের এ ক্রিপটোকারেন্সির মাধ্যমে সম্পন্ন করলে তাদের বিশেষ বোনাস দেবে ফেসবুক। এর মাধ্যমে নতুন এ ডিজিটাল মুদ্রা ব্যবহারে উৎসাহিত করা হবে। এছাড়া প্রজেক্ট লিব্রার সঙ্গে যুক্ত কর্মীরা চাইলে তাদের বেতন ক্রিপটোকারেন্সিতেও নিতে পারবেন।
ফেসবুক তাদের ভার্চ্যুয়াল মুদ্রা আনতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করছে। ফেসবুক চাচ্ছে এ নতুন মুদ্রাকে বিটকয়েনের চেয়ে আরও কেন্দ্রীয় ব্যবস্থাভিত্তিক করার উদ্যোগ নিয়েছে।
ফেসবুকের এ প্রকল্পে ১ কোটি মার্কিন ডলার লাইসেন্স ফি দিয়ে যুক্ত হতে পারবে থার্ড পার্টি প্রতিষ্ঠান।
এর আগে ফেব্রুয়ারিতে মার্ক জাকারবার্গ বলেছিলেন, ব্লকচেইন প্রযুক্তিতে ফেসবুক লগইন করতে তিনি আগ্রহী। গত মে মাস থেকে ফেসবুক ক্রিপটোকারেন্সিভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরিতে কর্মী নিয়োগ দিতে শুরু করে।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed