চাঁদ দেখতে যন্ত্র কিনবে সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: এবছর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় চাঁদ দেখতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় উন্নত প্রযুক্ত ব্যবহার করতে চায়। এজন্য উন্নত প্রযুক্তর যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বৈঠকে কমিটির একাধিক সদস্য এবারের ঈদুল ফিতরের চাঁদ দেখা নিয়ে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, সে প্রশ্ন তোলেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি কমিটিকে বলেন, ‘৪০-৪৫ জন আলেমের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে। প্রথমবার দেওয়া ঘোষণার আগে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তখন আলেম-ওলামারা মত দেন, সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার সঙ্গে এ দেশের ঈদের সম্পর্ক নেই। দেশে চাঁদ দেখা যেতে হবে। এ কারণে প্রথম ঘোষণা আসে। পরবর্তী সময়ে ধর্মীয় বিধান অনুযায়ী বিশ্বাসযোগ্য ব্যক্তি চাঁদ দেখতে পেয়েছেন। এ কারণে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয়া হয়।’
বৈঠক সূত্র জানায়, চাঁদ দেখার ক্ষেত্রে কেন আধুনিক যন্ত্রের ব্যবহার করা হবে না—সে প্রশ্নও বৈঠকে আসে। তখন ধর্মসচিব বৈঠকে জানান, ‘চাঁদ দেখার জন্য থিওডোলাইট জাতীয় যন্ত্র কেনা হবে। প্রতিটির দাম পড়বে ৫০ লাখ টাকার মতো।’
বৈঠক শেষে কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী বলেন, ‘তাঁরা মন্ত্রণালয়কে সতর্ক করে দিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক তৈরি না হয়। ভবিষ্যতে উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ব্যবহার করার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। টেলিস্কোপ থাকলেও তা আধুনিক নয়। মন্ত্রণালয় বলেছে, তারা চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র কিনবে।’
উল্লেখ্য, জাতীয় চাঁদ দেখা কমিটি গত ২৯ রমজান প্রথমে ঘোষণা দেয় ওই দিন দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ঈদ হবে ৬ জুন। কিন্তু তারাবিহর নামাজের পর রাত ১১টার দিকে আবার কমিটি ঘোষণা দেয় চাঁদ দেখা গেছে, ঈদ হবে ৫ জুন। শেষ পর্যন্ত গত বুধবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed