Main Menu

জৈন্তাপুরে গলায় ফাঁস দিয়ে বিধবার আত্মহত্যা

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু পাখিটিকি গ্রামে সাবিলা বেগম (২৫) তার নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আবদুস সালাদ’র মেয়ে।

এলাকাবাসী জানান- গোয়াইনগাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মৃত কবির মিয়ার সাথে সাবিলা বেগমের বিয়ে হয়। প্রায় ৩ মাস আগে তার স্বামী মারা যান। সাবিলা বেগমের কোন সন্তান না থাকায় তার বড়ভাই আল আমিন তাকে বাবার বাড়ি জৈন্তাপুরের হেমু পাখিটিকি গ্রামে নিয়ে যান।

ঈদের পর দাওয়াত খেতে ভাবি চলে চান তার পিত্রালয়ে। রোববার ভাই আল আমিন প্রতিদিনের মতো চলে যান দিনমজুরের কাজে।

এ অবস্থায় সাবিলা বেগম একা ঘরে তীরের সাথে গলায় ফাঁস দেন। সন্ধ্যা ৬টায় ভাই আল আমিনের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন সাবিলা বেগম ঘরের তীরের সাথে উড়না দিয়ে আত্মহত্যা করেছেন।

তাৎক্ষনিক বিষয়টি জৈন্তাপুর মডেল থানায় অবহিত করা হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই মাহবুবল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে অধিকতর তদন্তের জন্য সাবিলা বেগমের মৃতদেহটি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আল আমিন বলেন, সকালে আমি ও আমার বোন একসাথে ভাত খেয়েছি। তার পর আমি কাজে চলে যাই। কাজ থেকে ফিরে এসে দেখি ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙ্গে ঘরে ডুকে দেখি বোন ঘরের তীরের সাথে ফাঁস দিয়েছে। তারপর আমি চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘাটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করে অধিকতর তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed