কুলাউড়ার পল্লীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ বিলেরপার গ্রামের সরকারীভাবে নাম দেওয়া আদর্শ গ্রামে (গুচ্ছগ্রাম) যাওয়ার একমাত্র ১ কিলোমিটার কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন এ গ্রামের যুবকরা। একটু বৃষ্টি দিলেই পানি জমেই কাদাঁর সৃষ্টি হয়। এতে এলাকার শতশত মানুষের অসুবিধা দেখে দক্ষিণ বিলেরপার জামে মসজিদ কমিটির উদ্যোগে এলাকার যুবকরা স্বেচ্ছায় এ রাস্তা সংস্কার করেন।
এ রাস্তাটি হলো নছিরগঞ্জ টু শমশেরনগর রাস্তার মধ্যবর্তি দেওছড়ার বালিঘাট এলাকা থেকে চাতলাপুর পর্যন্ত। রাস্তার করুণ অবস্থার কারণে এ গ্রামের শত শত মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। মানুষের দুর্ভোগ লাঘবে দক্ষিণ বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদ কমিটিসহ এলাকার যুবকরা রাস্তা সংস্কার কাজে অংশ নেন।
বিলেরপার গ্রামের বাসিন্দা সাংবাদিক দক্ষিণ বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদের সভাপতি মো. জয়নাল আবেদীন, সম্পাদক আব্দুল কুদ্দুছ, মাসুক মিয়া, আব্দুল আলী ডুকল, রহমত মিয়া, মোশাইদ আলী, রুশন আলী, মোজাইদ আলী, মিনার আহমদ, আব্দুল মছব্বির, আব্দুল বাছিত, ফরিদ মিয়াসহ অংশগ্রহনকারী এলাকার লোকজন জানান ২৭ বছরে এ রাস্তায় ৩ থেকে ৪ বার মেরামত ও সংস্কারের কাজ হলেও গত ৩ বছরে সরকারি বরাদ্ধে কোন কাজ হয়নি।
উক্ত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিদের মৌখিকভাবে জানানোর পরও এ বিষয়ে তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি। অথচ সরকারে টিআর, কাবিখা, কর্মসৃজনসহ বিভিন্ন প্রকল্প বরাদ্দ করা হলেও তা গ্রামীণ রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোন উপকারে আসছেনা। প্রকল্প আছে কাগজে কলমে বাস্তবে নেই। কথায় বলে কাজীর গরু খাতায় আছে গোয়ালে নেই। তাই গ্রামের যুবক ও সাধারণ মানুষ প্রতিবছর স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটি মেরামত করে আসছে।
তবে ৯নং ওয়ার্ড সদস্য গোলজার আহমদ জানান, আগামীতে সরকারী কোন বরাদ্দ আসলে এ রাস্তায় কাজ করানো হবে।
Related News
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More
কমলগঞ্জে রাজকান্দি বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম পাহাড়ি এলাকাRead More



Comments are Closed