Main Menu

সাংবাদিক জাকারিয়া মুক্তা আর নেই

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : সময় টেলিভিশনের বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া মুক্তা মারা গেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)।

শনিবার রাত সাড়ে ৭ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

Manual4 Ad Code

সময় টেলিভিশনের হেড অব নিউজ তুষার আবদুল্লাহ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

তুষার আবদুল্লাহ বলেন, হাসপাতাল থেকে জাকারিয়া মুক্তার মরদেহ রাতেই সময় টেলিভিশনের কার্যালয়ে নেওয়া হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জাকারিয়া মুক্তা দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

Manual8 Ad Code

নীলফামারীতে জন্ম নেওয়া এই জ্যেষ্ঠ সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ সময় টেলিভিশনে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

জাকারিয়া মুক্তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক সাংবাদিককে শোক প্রকাশ করতে দেখা গেছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code