Main Menu

সাবেক কাউন্সিলর সজিব অসুস্থ, দোয়া কামনা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক মো. দেলোয়ার হোসেন সজিব অসুস্থ হয়ে নগরীর মানিকপীর রোডস্থ জালালাবাদ হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি নগরীর কাজিটুলা এলাকার বাসিন্দা।

শনিবার (৮ জুন) রাতে তাকে দেখতে যান সিলেট মহানগর যুবলীগ নেতা মর্তুজা আহমদ (এন্টি), ১৭নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আলী সুমন, সহ সভাপতি ও সাবেক ছাত্রনেতা রিয়াদ আহমদ, সমাজসেবক আফজাল হোসেন রিজভী, জিয়াউর রহমান লিমন প্রমুখ।

Manual3 Ad Code

এদিকে সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সজিবের সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code