Main Menu

প্রেমিকার সামনে ভারতীয় ক্রিকেটার খুন

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক : প্রেমিকার সামনেই খুন হলেন ভারতীয় ক্রিকেটার। বৃহস্পতিবার (৬ জুন) রাতে মুম্বাইয়ের ভানদুপ এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি।

নিহতের নাম রাকেশ পানওয়ার। তিনি স্থানীয় ক্রিকেটার। তার বাল্যবন্ধু গোবিন্দ রাঠোর বরাত দিয়ে এনডিটিভিসহ ভারতের শীর্ষস্থানীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

Manual4 Ad Code

প্রতিবেদনে বলা হয়, মধ্য ৩০’র রাকেশ ছোটদের কোচিং করাতেন। ওই দিন রাতে প্রেমিকার সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে তার ওপর চড়াও হয় তিন দুর্বৃত্ত। ছুরি দিয়ে ওর শরীরে এলোপাতাড়ি আঘাত করে তারা।

এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ক্রিকেটার রাকেশ। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়।

Manual4 Ad Code

গোবিন্দর দাবি, আমি রাকেশের সঙ্গে ছিলাম না। স্থানীয় প্রভাবশালী এক পরিবারের সঙ্গে তার পুরনো শত্রুতা ছিল। ঘটনার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code