আজমিরীগঞ্জে দুই অটোরিক্সার সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই টমটম অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. রমজান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ টমটম যাত্রী।
শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত রমজান মিয়া উপজেলার শিবপাশা গ্রামের মৃত কালাই উল্ল্যাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রজমান মিয়া উপজেলার সৌলরী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। বিকেলে তিনি শ্বশুর বাড়ি থেকে টমটম অটোরিক্সাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অটোরিক্সাটি কাকাইলছেও-সৌলরী সড়কের রোনীয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি টমটম অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রমজান মিয়াসহ ৪ জন আহত হন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক রমজান মিয়াকে মৃত ঘোষনা করেন।
আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed