বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা খুন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। নিহত আহমদ আলী (৫৫) উপজেলার দেওকলস ইউনিয়নের দক্ষিণ সৎপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।
নিহতের পরিবারের দাবি, দুর্বৃত্তরা হামলা করে তাকে তার ফিশারীর পুকুরের পানিতে ফেলে হত্যা করে টাকা, মোবাইল ফোন, টর্স লাইট নিয়ে পালিয়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের পরদিন বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে রাত ৯টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। রাত ১২টা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখোজির একপর্যায়ে জানতে পারেন গ্রামের পাশে তাদের ফিশারির পুকুরে তার লাশ ভাসছে। পরে পুলিশে খবর দিলে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য ভোরে নিহতের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে ওই ফিশারির দায়িত্বে থাকা একই গ্রামের (সৎপুর মৃত ময়না মিয়ার ছেলে জমির হোসেন পলাতক রয়েছে।
খুন হওয়া আওয়ামী লীগ নেতা আহমদ আলীর পরিবারের দাবী, এলাকার একটি শালিস বৈঠক ও মৎস্য আড়ৎ কমিটি গঠনের জের ধরেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে (আহমদ) হত্যা করা হয়েছে। পুকুর থেকে লাশ উদ্ধারের পর আহমদ আলীর সাথে থাকা মোবাইল ফোন, পায়ের জুতা, টর্চ লাইট ও পকেটে কোন টাকা পাওয়া যায়নি বলে দাবী করেছেন পরিবার ও এলাকাবাসী।
সুরতহাল রিপোর্ট তৈরী কারি কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দিদারুল আলম জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন ও একাধিক ফুলা যখম রয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম পূর্বশত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে জানিয়ে বলেন তাদের ধারণা মাথায় আঘাত করার পর হত্যা নিশ্চিত করতে দৃর্বৃত্তরা তাকে পুকুরে ফেলে পালিয়ে গেছে। এঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed