Main Menu

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩৫

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ অন্তত ৩৫ জন। গুরুত্বর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) উপজেলার রূহিতনশী গ্রামে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

নিহত জহিরুল ইসলাম ওই গ্রামের ছমেদ মিয়ার ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, লাখাই উপজেলার রূহিতনশী গ্রামের আমিনুল হকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো একই গ্রামের শরীফ তালুকদারের। এ বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শরীফ তালুকদারের পক্ষের জহিরুল ইসলাম নিহত হন।

Manual4 Ad Code

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual8 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। তবে কত রাউন্ড গুলি করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code