সিলেটে কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু ২৯ জুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে ৯,৬৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য সিলেট রেঞ্জের চার জেলাসহ সারাদেশের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা, লিখিত এবং মৌখিক পরীক্ষা এই তিনধাপে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সিলেট জেলায় অংশগ্রহণকারীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন, মৌলভীবাজার জেলায় ২৬ জুন, সুনামগঞ্জ জেলায় ২৯ জুন এবং হবিগঞ্জ জেলায় ১ জুলাই। নিজ নিজ জেলার পুলিশ লাইনস ময়দানে সকাল ৯টায় বাছাই শুরু হবে।
শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট জেলায় ৩০ জুন, মৌলভীবাজার জেলায় ২৭ জুন, সুনামগঞ্জ জেলায় ৩০ জুন এবং হবিগঞ্জ জেলায় ২ জুলাই সকাল ১১টায়।
আর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট জেলায় ৪ জুলাই, মৌলভীবাজার জেলায় ২ জুলাই, সুনামগঞ্জ জেলায় ৪ জুলাই এবং হবিগঞ্জ জেলায় ৭ জুলাই।
শারীরিক যোগ্যতা : পুরুষের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক ৩১ ও স্ফীত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটায় পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক ৩০ ও স্ফীত ৩১ ইঞ্চি। উপজাতীয় কোটায় পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক ৩১ ও স্ফীত ৩৩ ইঞ্চি। নারীর ক্ষেত্রে সব কোটায় উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed