Main Menu

রাঙামাটিতে মাটিচাপায় ৩ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটি শহরে একটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় মাটি চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২ জুন) বেলা দেড়টার দিকে রাঙামাটি সরকারি মহিলা কলেজ সড়কে একটি ভবনের ভিত্তি নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত সাইফুল ইসলামকে জেলা সদরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সেন্টু মিয়া (৪১), আঙ্গুর আলী (৬৫) ও মো. পাপ্পু (৩৫)।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

রাঙ্গামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর করিম আকবর জানান, রাঙামাটি মহিলা কলেজের পাশে একটি ভবনের ভিত্তি নির্মাণের কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed