আল্লামা শিহাব উদ্দিন চতুলী’র জানাজা সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রবীণ আলেম, দক্ষিণ সুরমার জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা’র ৫৩ বছরের শায়খুল হাদীস, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা শিহাব উদ্দিন চতুলীর জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (১ জুন) বিকাল ৩টায় কানাইঘাট উপজেলার চতুল ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন জামেয়া আহলিয়া মহিসুন্নাহ দারুল হাদীস সুরইঘাট মাদ্রাসার মুহতামিম ও কানাইঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শফিকুল হক। পরে চতুল ঈদগাহ মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তিনি কানাইঘাট উপজেলার চতুল ইউনিয়নের পর্বতপুর নয়াফৌদ গ্রামের নিজ বাড়িতে শ্বাসকষ্ঠজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, ৬ ছেলে, ৭ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেট বিভাগে আলেম ওলামাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি দীর্ঘদিন থেকে সিলেটের আজাদ দ্বীনি এদ্বারায়ে তালীম বাংলাদেশে নাজিমে ইমতেহান এর দায়িত্ব পালন করেছেন। খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া (রহ.) এর অন্যতম খলিফা মাওলানা শিহাব উদ্দিন দীর্ঘদিন জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলার সভাপতি ও বর্তমানে সিলেট জেলা জমিয়তের উপদেষ্টা ছিলেন।
শায়খুল হাদীস মাওলানা শিহাব উদ্দিনের জানাজায় অংশ নিতে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা কানাইঘাটের উদ্দেশ্যে আসতে থাকে। জানাজার পূর্বে দেশ বরেণ্য বিভিন্ন ওলামায়ে কেরাম মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আজাদ দ্বীনি এদ্বারায়ে তালীম বাংলাদেশের সভাপতি ও জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক আলামা শায়খ জিয়া উদ্দিন, কানাইঘাট দারুল উলূম দারুল হাদীস মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দরগাহ হযরত শাহজালাল (রহঃ) মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, ধনুকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান, সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী, জামেয়া দারুল কোরআনের মুহাদ্দিস মাওলানা হাবিবে রাব্বানী চৌধুরী, জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা তালিব উদ্দিন সমশেরনগরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র, রাজনৈতিক, সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা’র ৫৩ বছরের শায়খুল হাদীস, জমিয়তের উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা শিহাব উদ্দিন চতুলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি, সিনিয়র সহ সভাপতি মাওলানা তোফাজ্জুল হক হবিগঞ্জী, সহ সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা উবায়দুলাহ ফারুক, মহাসচিব আলামা নুর হোসেইন ক্বাসেমী, সিলেট জেলা জমিয়তের সভাপতি আলামা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মো. রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফরহাদ আহমদ, মহানগর সভাপতি মো. লুৎফুর রহমান, জেলা সাধারণ সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক মো. ইমরান আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed