জকিগঞ্জে ১৩৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কামরুল হক (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৯।
শনিবার (১ জুন) সকাল ৭টায় জকিগঞ্জ থানাধীন গঙ্গাজল গ্রামস্থ ময়না মিয়ার বাড়ীর মো. জালাল উদ্দিনের বসত ঘরের ভিতর হতে ১ হাজার ৩৬৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মো. জালাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি পালিয়ে যায়।
আটককৃত আসামি কামরুল হক জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল উইং কমান্ডার মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ এলাকায় মাদক বিরোধী গ্রেফতার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জকিগঞ্জ থানাধীন গঙ্গাজল গ্রামস্থ ময়না মিয়ার বাড়ী মো. জালাল উদ্দিন এর বসত ঘরের ভিতর হতে ১ হাজার ৩৬৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার সহযোগী মো. জালাল উদ্দিন (৪০) পালিয়ে যায়।
উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed