Main Menu

সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সুরমা নদীর কলাপাড়া অংশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জুন) বেলা ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সুরমা নদীর কলাপাড়া অংশে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে কোতোয়ালী থানা পুলিশ।

Manual8 Ad Code

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, ধারণা করা হচ্ছে লাশটি আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের। অন্তত ৩-৪ দিন আগের হওয়ায় লাশটি ফুলে পচন ধরেছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code