আল্লামা শিহাব উদ্দিন চতুলী আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন চতুলী আর নেই।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ২টায় সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
শনিবার বিকাল ৩টায় কানাইঘাট উপজেলার চতুল ঈদগাহ বাজার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে পর্বতপুর নয়া ফৌদ গ্রামে তার দাফন সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন তার ছেলে হাফিজ আমিন উদ্দিন।
মেয়র আরিফুল হক চৌধুরীর শোক :
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন (রহ.) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মরহুম মাওলানা শিহাব উদ্দিন (রহ.) ছিলেন সহীহ্ আক্বীদার পীর, একজন বিশ্ব বরেণ্য আলেমেদ্বীন, ইসলামী চিন্তাবিদ ও সাহসী মর্দে মুজাহিদ।
তাঁর মৃত্যুতে সিলেট সহ সারা দেশের আলেম উলামাসহ সকল শ্রেণী পেশার মানুষের অপূরণীয় ক্ষতি উল্লেখ করেন। বলেন, তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন ইসলামের সেবককে হারিয়েছে, এ ক্ষতি পূরণ হবার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed