Main Menu

কুলাউড়া থেকে অপহৃত শিশু শ্রীমঙ্গলে উদ্ধার

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহরণের পাঁচ ঘন্টার মাথায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পরিত্যক্ত একটি বাড়ি থেকে মাহাদী অমি নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে আটক করা হয়।

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯ টার দিকে কুলাউড়া থানা মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর অমি নামে শিশুকে অপহরণ করে নিয়ে যায় অপহরনকারী। এরপর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে রাত ২ টার দিকে শ্রীমঙ্গল থেকে অমিকে উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে ও কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী এ অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করেন।

Manual6 Ad Code

অমি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মো. আব্দুল হাসিমের ছেলে। বর্তমানে তারা পৌর শহরের মাগুরায় বসবাস করছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code