দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র দামোদার দাস মোদী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে দেশের ১৫ তম প্রধানমন্ত্রী হিসাবে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
মোদীর সঙ্গে প্রথমেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, সদানন্দ গৌড়া। এরপর একে একে শপথ নেন অন্যান্যরাও।
নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রায় ৫৮ জন। এদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি অমিত শাহ এবারই প্রথম মন্ত্রী হচ্ছেন। ওদিকে, পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুই সাংসদ- বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী।
গত ২৩ মে ঘোষিত জাতীয় নির্বাচনে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আজ সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে ফের প্রধানমন্ত্রীর শপথ নেন তিনি।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা, রাজনীতিবিদ, শিল্পপতি, তারকা ও বিখ্যাত লোকজনসহ প্রায় ৮ হাজার লোক সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়া কংগ্রেস প্রধান রাহুল গান্ধী, ইউপিএ’র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং নয়াদিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালেরও শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
৬৮ বছর বয়সি মোদি যখন শপথ গ্রহণের জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরা ‘মোদি’, ‘মোদি’ স্লোগানে মুখরিত করে তোলেন ওই এলাকা।
Related News
পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে দীর্ঘদিনের প্রচলিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রাজ্য সরকার।Read More
পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করায় ২৫ ইউরো জরিমানাRead More



Comments are Closed