Main Menu

জগন্নাথপুরে তিন প্রতিষ্ঠানে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর শহরে মাংসের দোকানসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ মে) জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মূল্যতালিকা না থাকায় শহরের শিবলু মিয়ার মাংসের দোকান তিন হাজার টাকা, জয়নুদ্দিনের ফলের দোকানে ৩ হাজার টাকা ও সঞ্জয় দাসের মুদি দোকানে ২ হাজার টাকা জরিমানা করেন।

জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত বলেন, মূল্যতালিকা না সাটানোর কারণে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ পণ্য বাঘাবাড়ির ঘি, এসিআই লবণ মজুদ রাখার দায়ে আরেক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিক্রয় নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed