সিলেটে তিনটি প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ভেজালবিরোধী অভিযানে বুধবার (২৯ মে) সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নিষিদ্ধ পণ্য রাখার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা এবং একাধিক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। অভিযান চলাকালে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধকৃত ৫২টি পণ্যের মধ্যে ৩৫.৫ কেজি এসিআই লবণ, ১৫ প্যাকেট সান চিপস ও ৫ পিস বাঘাবাড়ি ঘি ধ্বংস করা হয়।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার ও সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যবৃন্দ।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed