যুবককে অপহরণ করে যা করলো হিজড়ারা
আন্তর্জাতিক ডেস্ক: যুবককে অপহরণ করে বিশেষ অঙ্গ কেটে নিয়েছে একদল হিজড়া। এ অভিযোগে ইতিমধ্যে তিন হিজড়াকে গ্রেফতার করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।
উত্তর প্রদেশের শাহজাহানপুর এলাকায় একদল হিজরা ওই যুবককে অপহরণ করে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর তার বিশেষ অঙ্গ কেটে নেয়। পরে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে।
ভারতীয় সংবাদমাধ্যম মিরর নিউজ বুধবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে খবরে ওই যুবকের পরিচয় বা নাম প্রকাশ করা হয়নি।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নির্মম ওই ঘটনার শিকার যুবকের বয়স ২২ বছর। তিনি পেশায় একজন ব্যান্ডবাদক। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় তাকে অপহরণ করে অভিযুক্ত হিজরারা।
Related News
পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে দীর্ঘদিনের প্রচলিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রাজ্য সরকার।Read More
পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করায় ২৫ ইউরো জরিমানাRead More



Comments are Closed