Main Menu

র‌্যাবের সঙ্গে সংঘর্ষ, তামাবিল সড়ক অবরোধ

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের বালিপাড়া ও তীলপাড়া গ্রামে গরু পাচারকারী আটক করতে গেলে র‌্যাবের সঙ্গে পাচারকারী চক্রের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করার জের ধরে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ২২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছে র‌্যাব-৯’র মিডিয়া উইং।

সর্বশেষ বৃহস্পতিবার বিকেল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল। বিক্ষোব্ধ এলাকাবাসী আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Manual6 Ad Code

তাদের ছেড়ে না দেওয়া পর্যন্ত অবরোধ তুলবেন না বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।

ৎস্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরুর চালান দেশে আসছিল।

এর প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা জড়িতদের ধরতে ইউনিয়নের বালিপাড়া ও তীলপাড়া এলাকা অভিযান চালাতে গেলে গরু পাচারকারী চক্রের সদস্যদের বাধার মুখে পড়েন। তারা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। র‌্যাবও সেখান থেকে ২২ জনকে আটক করে।

Manual2 Ad Code

এ ঘটনার পর থেকে তীলপাড়া গ্রামবাসী সিলেট-তামাবিল সড়কের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন হেঁটেই শহরে আসার চেষ্টা করছেন।

Manual8 Ad Code

তীলপাড়া গ্রামবাসীর অভিযোগ, র‌্যাবের সঙ্গে সংঘর্ষ হয়েছে বালিপাড়া গ্রামের লোকজনের। কিন্তু তারা ধরে নিয়ে গেছে তীলপাড়ার মানুষদের। তাই তাদের ছেড়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।

র‌্যাব-৯ মিডিয়া উইং জানায়, গরু পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়েছে। আটকদের বিষয়ে প্রেসনোট ইস্যু করা হবে।

এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বৃহস্পতিবার (২৩ মে) ভোরের দিকে বালিপাড়া থেকে লালাখালের এক বাসিন্দাকে ভারতীয় গরুসহ আটক করে র‌্যাব। পথিমধ্যে পাচারকারী চক্রের বেশ কিছু সদস্য র‌্যাবের গাড়ি ব্যারিকেড দিয়ে আটক আসামি ও গরু ছিনিয়ে নেয়।

Manual7 Ad Code

এ ঘটনার পর র‌্যাব সদস্যরা আবার বালিপাড়া ও তীলপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফতেহপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ২২ জনকে ধরে নিয়ে যায়। এর প্রেক্ষিতে এলাকার লোকজন আটক ব্যক্তিদের ছাড়াতে সড়ক অবরোধ করে। বর্তমানে দুই গ্রামের লোকজন সড়কে অবস্থান করছে।

তিনি বলেন, ঘটনাটি সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হককে জানানো হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক ঘটনাস্থলে প্রতিনিধি পাঠাচ্ছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code