Main Menu

বিশ্বনাথে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলার পনাউল্লার বাজারে ভ্রাম‌্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার বিকেলে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।

ভ্রাম‌্যমান আদালত পরিচালনাকালে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২টি পণ্যের মধ্যে মোল্লা সল্ট, এসিআই সল্ট, সান চিপস, ফ্রেস হলুদ গুড়া ইত্যাদি পণ্য বিভিন্ন দোকানে পাওয়ায় তা জব্দ করে ধংস করা হয় এবং বিক্রেতাদের সতর্ক করা হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ন পণ্য রাখায় ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০টি ব‌্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার।

ভ্রাম‌্যমান আদালত পরিচালনাকালে পনাউল্লাহ বাজারের আলী ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, করিমুননেছা ট্রডার্সকে ২ হাজার টাকা, রিপন ষ্টোরকে পনেরশত টাকা, সুমন ভেরাইটিস ষ্টোরকে ১ হাজার টাকা, শাহজালাল রেস্টুরেন্ট এন্ড সুইটসকে ৫ হাজার টাকা, হাজী গোলাম আলী ষ্টোরকে ১ হাজার টাকা, হাজী খোয়াজ আলী ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১ হাজার টাকা, লিজা মিষ্টি ঘর এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, কয়েছ ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং ফিজা এন্ড কোম্পানীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed