ফেঞ্চুগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারি নিহত
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণেশ চন্দ্র দাস (৫১) নামে এক পথচারি নিহত হয়েছেন।
বুধবার (২২মে) দুপুরে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত প্রাণেশ চন্দ্র ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের যুগেশ চন্দ্র দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন প্রাণেশ চন্দ্র দাস। এমন সময় মৌলভীবাজার থেকে আসা পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুজ্জামান বলেন, নিহতের মরেদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যান চালককে আটক করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed