ইফতারী নিয়ে বউ-শ্বাশুড়ীর ঝগড়া, নববধুর আত্মহত্যা
জৈন্তাপুর প্রতিনিধি: ইফতারী নিয়ে বউ-শ্বাশুড়ীর ঝগড়ার জেরে হেলেনা বেগম (২০) নামের এক নববধু আত্মহত্যা হত্যা করেছেন।
শনিবার বেলা ২টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেলেনা বেগম ওই গ্রামের শামীম আহমদের স্ত্রী।
ইফতারি নিয়ে শাশুড়ী-বউয়ের মনোমালিন্যের ফলে গলায় ফাঁস দিয়ে পুত্র বধু আত্মহত্যা করেছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলেনার শাশুড়ি তাহেরা বেগমের চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান হেলেনা ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। লাশ মাটিতে নামিয়ে ঘরের বারান্ধায় রাখা হয়। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। হেলেনা উপজেলার ২নং লক্ষীপুর ইউনিয়নের হোসেন মিয়ার মেয়ে।
এ ব্যাপারে হেলেনার স্বামী শামীম আহমদ বলেন- ‘আমি প্রতিদিনের মত আলু বাগান টিএসকো পাওয়ার লি. কোম্পানীতে কাজে যাই। যাওয়ার সময় হেলেনা কে হাসি মুখে রেখে যাই। তার সাথে আমার বিয়ের কেবল ৪ মাস হয়েছে আমি সুখেই ছিলাম। কি কারণে এঘটনা ঘটেছে আমি কিছুই বুঝতে পারছি না। মায়ের সাথে ঝগড়ার বিষয় আমি কিছুই জানি না। আমি সংবাদ পেয়ে এসে দেখি হেলেনাকে বারান্দায় শুইয়ে রাখা হয়েছে।’
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘাটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নববধুর নিকট আত্মীয়রা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More



Comments are Closed