ওসমানীনগরে ৫টি ব্যবসা প্রতিষ্টানে জরিমানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নানা অনিয়মের কারণে ৫টি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার বিকালে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আনিছুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে গোয়ালাবাজারের মধুমিতা মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা, নান্টু ভেরাইটিজ ষ্টোর ২ হাজার, রাজভোজন ১০ হাজার ও নিমাই মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো ছিলেন- উপজেলা মৎস্য অফিসার আব্দুছ সালাম, ওসমানীনগর থানার এস আই কাজী মোয়াজ্জম হোসেন প্রমূখ।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed