কুশিয়ারায় পানিতে ডুবে যুবতীর মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের কুশিয়ারা নদী থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাসিনা খানম (২০)। তিনি অলইতলী গ্রামের ফিরুজ খানের মেয়ে।
বৃহস্পতিবার সকালে সাতার কাটার সময় নদীর পানিতে ডুবে যায়। থবর পেয়ে পুলিশ ওনইদিন সন্ধ্যায় লাশটি উদ্ধার করে।
শুক্রবার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
পানিতে ডুবে মারা যাওয়া যুবতীটি মানসিক রোগী ছিল বলেও জানান ওসি।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed