Main Menu

মাধবপুরে ট্রাক চাপায় নিহত ২

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে চাপা দিলে দোকান মালিকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) সকালে মাধবপুর বাসস্ট্যান্ড ডাক বাংলোর নিকট এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুর শহরের পশ্চিম মাধবপুরের তৈয়ব আলীর ছেলে আইয়ূব আলী (৩৫) এবং পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার ভাইগদিয়া গ্রামের আবন মিয়ার ছেলে জোনায়েদ মিয়া (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাক ঢাকা অভিমুখে যাওয়ার পথে মাধবপুর ডাকবাংলোর নিকট চাকা পাংচার হয়ে আইযূব আলীর ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এতে দোকান মালিক আইয়ূব আলী ও পরিবহন শ্রমিক জোনায়েদ মিয়া ট্রাক চাপায় মারা যায়। এ সময় আহত হন আরো দুইজন।

Manual5 Ad Code

খবর পেয়ে মাধবপুর থানা ও হাইওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করেন।

Manual3 Ad Code

ঘটনর সত্যতা নিশ্চিত করে শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code