Main Menu

ফনীর পর সিলেটে ভূমিকম্প

বৈশাখী নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ফণির তাণ্ডবের মধ্যেই সিলেটে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার বিকেল ৫টা ৪মিনিটে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতে। এর গভীরতা ছিল ১০০ কিলোমিটার।

আবহাওয়াবিদ সাইদ আহমদ বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ৬০৫ কিলোমিটার অদূরে ভারতের অরুনাচল প্রদেশে। তবে ঘূর্ণিঝড় ফণির সঙ্গে এর কোনো সর্ম্পক নেই।

Share





Related News

Comments are Closed