‘জিএম কাদের জাপা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান’
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার মধ্যরাতে সাংবাদিকদের ডেকে ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ।
এই সাবেক প্রসিডেন্ট রাত সোয়া ১১টার দিকে ঢাকার বারিধারায় নিজের বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এসময় এরশাদ বলেন, তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব তার ছোট ভাই জিএম কাদের পালন করবেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি এখন অনেক সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেন না। সে কারণে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জিএম কাদেরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে প্রথমে এরশাদের কথা শোনা যাচ্ছিল না একটু সামনে থেকেই। তাই পরে সাংবাদিকদের অনুরোধে শব্দ করে লিখিত বক্তব্য পড়েন তিনি। তাও শেষ করতে পারছিলেন না। তখন পাশ থেকে জিএম কাদের লিখিত বক্তব্যের বাকি অংশ পড়ে শোনান।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed