সিলেটে পিকআপের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গেয়াইনঘাটে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় হোসেন আলী (৪৫) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে সালুটিক-গোয়াইনঘাট সড়কের নিয়াগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী উপজেলার নিয়াগুল গ্রামের মৃত মকরম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় গরুবাহী একটি পিকআপ ভ্যান গোয়াইনঘাট থেকে সালুটিকর হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপ ভ্যানটি নিয়াগুল এলাকায় পৌঁছে ঠেলাগাড়ি চালক হোসেন আলীকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশের এসআই রাজা ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এঘটনায় পিকআপ চালককে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও গাড়ি চালককে আটক করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed