Main Menu

কিশোরগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পৃথক এলাকায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) জেলার বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- জেলার পাকুন্দিয়া উপজেলার কুরশাকান্দি এলাকার আসাদ মিয়া (৬০), ইটনা উপজেলার হনপুর এলাকার রবিন দাস (২৫) এবং মিঠামইন এলাকার মহিউদ্দিন (৪৮) ও সুমন (২৮)।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাত ঘটে। অন্যদিকে। বিকেল সাড়ে ৩টার দিকে ইটনা ও মিঠামইন উপজেলায় বজ্রপাতের আঘাতে হতাহতের ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed