সিলেটে লাক্কাতুরা থেকে ৩টি মর্টার শেল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুরা চা বাগান এলাকার স্কুলের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি মর্টার শেল ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর থানা পুলিশ এই মর্টার শেলগুলো উদ্ধার করে আনে।
পুলিশ জানায়, সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের সীমানা দেওয়া নির্মানের কাজ চলছে। বৃহস্পতিবার সীমানা দেওয়াল নির্মানের জন্য মাটি খুঁড়ার সময় এই মর্টারশেলগুলো দেখতে পায় শ্রমিকরা।
সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের একপাশে চা বাগান, অপরপাশে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এমন এলাকায় মর্টার শেল পেয়ে স্কুল শিক্ষার্থী ও স্থানীয় চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
তবে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মর্টারশেলগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) জুয়েল হোসেন বলেন, শ্রমিকরা মাটি খুঁড়ার সময় মর্টার শেলগুলো দেখতে পায়। সাথেসাথেই পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed