সিলেটে নিজস্ব ভবনে যাচ্ছে ‘আড়ং’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ফ্যাশন হাউস ‘আড়ং’ সম্পূর্ণ নতুনরূপে আসছে সিলেটে। দীর্ঘদিন ধরে সিলেট নগরীর নয়াসড়ক এলাকার একটি ভাড়া ভবনে আউটলেট ছিল আড়ংয়ের। তবে এবার নিজস্ব ভবনে যাচ্ছে আড়ং। সিলেট নগরীর জেলরোডস্থ চেম্বার ভবন সংলগ্ন আড়ংয়ের নিজস্ব আউটলেটে উদ্বোধন হবে আগামী শনিবার (৪ মে)।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আড়ং কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আড়ংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। উপস্থিত ছিলেন আড়ং রিটেইলের প্রধান লিয়াকাত হুসেইন, মার্কেটিং ও সাসটেইনেবিলিটি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তানভির হোসেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আশরাফুল আলম জানান, আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেটে আড়ংয়ের সম্পূর্ণ নতুন আউটলেটের উদ্বোধন করা হবে। নিজস্ব ভবনে এই আউটলেট উদ্বোধনে উপস্থিত থাকবেন ব্র্যাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ, সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।
তিনি জানান, তিনতলা ভবনে নতুন আউটলেটের আয়তন ২৭ হাজার স্কয়ার ফুট। এখানে আড়ংয়ের আউটলেট, আড়ংয়ের নিজস্ব গ্রাসরুটস ক্যাফে থাকছে। একইসাথে আড়ংয়েরই ব্র্যান্ড তাগা (মেয়েদের জন্য) এবং তাগাম্যানও থাকছে ভবনটিতে। এসব ব্র্যান্ডে তারুণ্যনির্ভর হালফ্যাশনের সব পোশাক পাওয়া যাবে।
আড়ংয়ের নতুন আউটলেটকে সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের আদলে সাজানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, আড়ং নিজেদের একটি অ্যাপসও লঞ্চ করেছে, যেটি অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে ব্যবহার করা যাবে। এ অ্যাপসের মাধ্যমে প্রথমবারের কেনাকাটায় ১০ পার্সেন্ট ছাড় পাওয়া যাবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed