Main Menu

ধান কাটতে সুনামগঞ্জে প্রশাসনের জরুরী বার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফনি’। সেই সাথে শুরু হতে যাচ্ছে পুরো বৃষ্টির মৌসুম। বিষয়টি মাথায় রেখে সুনামগঞ্জে অতিরিক্ত বৃষ্টিপাতে বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আগে কৃষকের ধান ঘরে তুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডিসি অফিস সুনামগঞ্জ’ পেইজ থেকে এ জরুরী বার্তা প্রদান করা হয়।

জরুরী বার্তায় বলা হয়, ”এতদ্বারা সর্ব সাধারণের জন্য অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাত ও মেঘালয়ের চেরাপুঞ্জিতে অতি বৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসা পানির প্রভাবে জেলার নদ-নদী ও হাওরসহ নিম্নাঞ্চলের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নিম্নচাপের ফলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশংকা রয়েছে। এমতাবস্থায়, সকল কৃষক ভাইদের জরুরী ভিত্তিতে তাদের জমিতে থাকা পাকা ধান কাটার অনুরোধ করা যাচ্ছে।”

উল্লেখ্য, ২০১৭ সালে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সকল বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় সুনামগঞ্জের হাজারো কৃষক। টাকার পরিমাণে ক্ষতির মাত্রা দাড়ায় প্রায় তিন হাজার কোটি টাকা।

Share





Related News

Comments are Closed