Main Menu

মহান মে দিবস আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার আর শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখার দিনও এটি। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

এ বছর মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি।’ সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। ‍ সিলেটেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, শ্রমিক সমাবেশ, র‌্যালি। একই সাথে মে দিবস উপলক্ষে হোটেল-রেস্তোরাও বন্ধ থাকবে আজ।

আজ বুধবার সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা-সংগঠন দিনটি পালন করতে শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি নিয়েছে।

Share





Related News

Comments are Closed