নুসরাত হত্যার বিচার দাবিতে সনাকের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত ও জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট।
মঙ্গলবার সকালে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন চলাকালে আলোচনা সভার মাধ্যমে এ দাবী জানানো হয়।
সনাক সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় এ সংক্রান্ত ধারণাপত্র পাঠ করেন ইয়েস দলনেতা মোঃ বজলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সনাক সদস্য তাহমিনা ইসলাম, এনায়েত হাসান মানিক, মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, সনাক সহ-সভাপতি সৈয়দা শিরীন আক্তার।
বক্তারা বলেন, নুসরাতের হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সকলকেই আইনের আওতায় এনে সুষ্ঠু ও ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি বিচার প্রক্রিয়াকে সিন্ডিকেট ও আইন প্রয়োগকারী সংস্থার প্রভাবমুক্ত রাখার বিষয়েও জোড় দাবি জানানো হয়। মানববন্ধনে সনাক, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed